মাইক্রোসফটের পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ালেন বিল গেটস
![]() |
| মাইক্রোসফটের পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ালেন বিল গেটস |
মাইক্রোসফটের পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ালেন বিল গেটস। মানবতার কল্যাণে আরো সময় দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মানবহিতৈষী হিসেবে সারা বিশ্বে পরিচিত মাইক্রোসফটের এই সহপ্রতিষ্ঠাতা। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে দাতব্য কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।
বিল গেটসের কাজের ইতিবাচক প্রভাব পড়ছে বিশ্বের লাখ মানুষের ওপর। এ কাজকে আরো এগিয়ে নিতে পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করলেন তিনি। বৈশ্বিক স্বাস্থ্য ও উন্নয়ন, শিক্ষা ও জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধানের বিষয়ে বেশি গুরুত্ব দিতে চান বলে জানিয়েছেন বিল গেটস।
তবে, মাইক্রোসফটের পরিচালনা পর্ষদ ছাড়লেও এর নেতৃত্বে যারা থাকবেন, তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন বলে জানান বিশ্বের অন্যতম এই শীর্ষ ধনী।


No comments