ঢাকা থেকে ভারতগামী সব এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল
![]() |
| ঢাকা থেকে ভারতগামী সব এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল |
ভারতের ভিসা বন্ধের ঘোষণায় ১৪ মার্চ থেকে আগামী এক মাসের জন্য দেশটিতে ঢাকা থেকে সব রুটের ফ্লাইট বাতিল করেছে দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলো।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স , নভোএয়ার, ইউএস বাংলা এয়ারলাইন্স ও রিজেন্ট এয়ারের দিল্লী, চেন্নাই, কলকাতা ফ্লাইট বন্ধ থাকছে ১৫ এপ্রিল পর্যন্ত।
এদিকে, করোনা ভাইরাসের আতঙ্কে এসব রুটে গেলে কয়েকদিন ধরে যাত্রী সংকট চলছিলো।
বৃহস্পতিবার ইতালি থেকে আসা এক যাত্রীর শরীরে তাপমাত্রা বেশি পাওয়ায় কুয়েত-মৈত্রী হাসপাতালে পাঠিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সকালে আসা এমিরেটস এয়ারের ঐ বিমানটিতে ৪০০ জন যাত্রী ছিলো বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। এই ফ্লাইটে আসা অন্য যাত্রীদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।


No comments