শিশু সায়মা হত্যা মামলার একমাত্র আসামি হারুনের মৃত্যুদন্ড - Jashore24.com

শিরোনাম

শিশু সায়মা হত্যা মামলার একমাত্র আসামি হারুনের মৃত্যুদন্ড

শিশু সায়মা হত্যা মামলার একমাত্র আসামি হারুনের মৃত্যুদন্ড
শিশু সায়মা হত্যা মামলার একমাত্র আসামি হারুনের মৃত্যুদন্ড 

রাজধানীর ওয়ারীতে সিলভারডেল স্কুলের নার্সারির ছাত্রী সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় একমাত্র আসামি হারুন আর রশিদের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। 

আজ (সোমবার) বেলা ১১টার দিকে ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কাজী আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন। 

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সায়মার মা সানজিদা আক্তার ও বাবা আব্দুস সালাম। দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন তারা। মামলার একমাত্র আসামিহারুন অর রশিদকেগত বছরের ৭ জুলাই কুমিল্লার তিতাস থানার ডাবরডাঙ্গা এলাকা থেকেডিবি পুলিশ গ্রেফতার করে।পরের দিন হাকিম সরাফুজ্জামান আনসারীর আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি দেয়সে। এরপরআসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।মলার বিভিন্ন প্রক্রিয়া শেষে রায় ঘোষণার জন্য ৯ মার্চ (সোমবার) দিন ধার্য করেন আদালত। অভিযোগ গঠনের ৬৬ দিনের মাথায় এই মামলার রায় ঘোষণা করা হলো। 

উল্লেখ্য গত বছরের ৫ জুলাই সন্ধ্যার পর থেকে শিশু সায়মার খোঁজ পাচ্ছিল না তার পরিবার। আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবনির্মিত একটি ভবনের নবম তলার খালি ফ্ল্যাটের ভেতর সায়মাকে মৃত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। 

ঘটনার পরের দিন সায়মার বাবা আব্দুস সালাম বাদী হয়ে ওয়ারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ময়নাতদন্তের প্রতিবেদনে বেরিয়ে আসে শিশু সায়মাকে ধর্ষণের পর গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল।

No comments

close