বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ১২ জনের মৃতদেহ ও ৬৩ জনকে জীবিত উদ্ধার
![]() |
| বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ১২ জনের মৃতদেহ ও ৬৩ জনকে জীবিত উদ্ধার |
সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাবার সময় বঙ্গোপসাগরে সেন্টমার্টিন দ্বীপের কাছে শতাধিক যাত্রী বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার করার কথা নিশ্চিত করেছে কোস্টগার্ড। আর জীবিত উদ্ধার হয়েছে ৬৩ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ভোরে বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের নিকটে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার অভিযান চালাচ্ছে নৌ বাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা। জানা গেছে, রোহিঙ্গাদের নিয়ে এই ট্রলারটি মালয়েশিয়ার উদ্দেশ্য রওনা দিয়েছিলো। এখনও অনেকে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।


No comments