করোনাভাইরাসে হাজার ছাড়লো মৃতের সখ্যা, একদিনে ১০৮
![]() |
| করোনাভাইরাসে হাজার ছাড়লো মৃতের সখ্যা, একদিনে ১০৮ |
চীনের প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রামণে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। ভাইরাসটি সংক্রামণের পর থেকে এই পর্যন্ত মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১০৮ জনের। সনাক্তের পর এটাই একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর নতুন রেকর্ড।
মঙ্গলবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, গত ২৪ ঘন্টায় চীনে অন্তত ২ হাজার ৪৭৮ জন নতুন করে করোনাভাইরাসে সংক্রামিত হয়েছেন। এনিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৬৩৮ জন। এই পর্যন্ত মোট মারা গেছে ১০১৬ জন। মৃতদের মধ্যে অধিকাংশই দেশটির উহান শহরের।
চীন বলছে অন্তত ২০ হাজার স্বাস্থ্য কর্মকর্তাকে ইতোমধ্যে করোনাভাইরাসের উৎসস্থল উহানে পাঠানো হয়েছে। আরও কয়েকটি টিম সেখনে যাওয়ার জন্য প্রস্তুত।
চীনের উহান থেকে ছড়ানো করোনাভাইরাস ২৮টি দেশ ও অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়েছে। ফলে চীন ছাড়া হংকং ও ফিলিপাইনে দু'জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। আক্রান্ত হয়েছেন কয়েক'শ মানুষ।
চীনের জাতীয় হেলথ কমিশনের তথ্য মতে, এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৩ হাজার ২৮১ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া অন্তত ১ লাখ ৮৭ হাজার ৫১৮ জন চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।
চীনা কর্তৃপক্ষ জানিয়েছে ইতিমধ্যে জাতীয় স্বাস্থ্য সংস্থার একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল চীনে পৌঁছেছে। সম্প্রতি সংক্রামিত মানুষের সংখ্যা এবং মৃতের সংখ্যা বাড়তে থাকায় বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করে সংস্থাটি।
এছাড়াও বিশ্বের করোনা ঝুঁকিপূর্ণ ২০টি দেশের তালিকা তৈরি করেছে জার্মানির হামবোল্ট বিশ্ববিদ্যালয় ও রবার্ট কচ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। যেখানে ১৭ নম্বরে অবস্থান করছে ভারত। তবে নেই বাংলাদেশের নাম। সংক্রমণ সূচকে সবার ওপরে রয়েছে থাইল্যান্ড।


No comments