পথশিশুদের নিয়ে ভালবাসা দিবস উদযাপন করলো "ইচ্ছাপূরণ'' স্বেচ্ছাসেবী সংগঠন । - Jashore24.com

শিরোনাম

পথশিশুদের নিয়ে ভালবাসা দিবস উদযাপন করলো "ইচ্ছাপূরণ'' স্বেচ্ছাসেবী সংগঠন ।

পথশিশুদের নিয়ে ভালবাসা দিবস উদযাপন করলো "ইচ্ছাপূরণ'' স্বেচ্ছাসেবী সংগঠন 

আজ ১৪ই ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসা দিবসের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশায় পথশিশুদের নিয়ে খেলাধুলা ও বিনোদন এর আয়োজন করে ইচ্ছাপূরণ স্বেচ্ছাসেবী সংগঠন।



সারাদিন বাচ্চাদের নিয়ে হৈ হুল্লোড় আর খেলাধুলায় মেতে ওঠে টিম ইচ্ছাপূরণ। ইচ্ছাপূরন। ইচ্ছাপূরণ স্বেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি সাদ ইমাম এর নেতৃত্বে যশোর শহরের অদূরে বাহাদুরপুর ঋষিপাড়া বস্তিতে পথশিশুদের মধ্যে শিক্ষা-উপকরণ এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। শুরুতে ভালবাসা দিবস উপলক্ষে সংগঠন এর নামে কেক কেটে দিনটি শুরু করা হয়। পরবর্তীতে বাচ্চাদের মধ্যে ক্রিকেট খেলা,ছড়া- গান তাদের গল্প শোনা এবং পুরষ্কার বিতরণ এর আয়োজন করা হয়। এছাড়া সংগঠন এর সদস্যদের মধ্যে স্ট্যাম্পে বল ছোড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়।


প্রতিযোগিতায় নাসির প্রথম, মামুন দ্বিতীয়, এবং ইতি তৃতীয় স্থান অধিকার করে। এরপর বাচ্চাদের মধ্যে তাদের জন্য নেওয়া চকোলেট, খাতা কলম সহ অন্যন্য শিক্ষা-উপকরণ এবং অন্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সমন্য়ক হাসিবুর রহমান, আব্রাহাম,আশরাফুল, আশরাফ নাহিদ, ইতি,নাসির, মামুন, অভ্র ঘোষ, রিফাজ,সাব্বিরসহ আরো অনেকেই।

No comments

close