প্রধানমন্ত্রীত্ব ছাড়লেন মাহাথির মোহাম্মদ
![]() |
| প্রধানমন্ত্রীত্ব ছাড়লেন মাহাথির মোহাম্মদ |
নানা আলোচনা ও গুঞ্জনের মাঝে অবশেষে পদত্যাগ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। নতুন সরকার গঠন নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর দফায় বৈঠক ও ক্ষমতাসীন জোটে ভাঙনের জোরালো গুঞ্জন ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির মাঝে স্থানীয় সময় আজ (সোমবার) সকালে দেশটির রাজার কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ খবর নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।
বিশ্বের সবচেয়ে বয়স্ক ৯৪ বছর বয়সী এই প্রধানমন্ত্রী ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন। তবে পদত্যাগের ব্যপারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেছেন, শিগগিরই এ ব্যাপারে একটি বিবৃতি জারি করা হবে।
২০১৮ সালের নির্বাচনে জয়ের পর পাকাতান হারাপান জোটের প্রধান হিসেবে ওই বছরের ১০ মে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শপথ নেন মাহাথির মোহাম্মদ। বারিসান ন্যাশনাল দলের নেতা হিসেবে টানা প্রায় ২২ বছর দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শেষে ২০০৩ সালে ক্ষমতা থেকে সরে যান তিনি।


No comments