নয়া পল্টনে বিএনপির সমাবেশ চলছে - Jashore24.com

শিরোনাম

নয়া পল্টনে বিএনপির সমাবেশ চলছে

নয়া পল্টনে বিএনপির সমাবেশ চলছে
নয়া পল্টনে বিএনপির সমাবেশ চলছে 

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা সমাবেশে ঢল নেমেছে বিএনপির নেতাকর্মী সমর্থকদের। শনিবার দুপুর ২ টায় সমাবেশ শুরুর আগেই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে হাজির হন নেতাকর্মীরা। 

দুপুর ২ টায় কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চ থেকে দলের নেতারা বক্তব্য দিতে শুরু করেন। 

সমাবেশ ২ টায় শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার পর থেকেই নয়াপল্টন কার্যালয়ের সামনে আসতে শুরু করে বিএনপির নেতাকর্মী সমর্থকের। তাদের হাতে খালেদা জিয়ার পোস্টারসহ প্রতিবাদী স্লোগান লেখা ব্যানার রয়েছে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছেন তারা। 

এদিকে বিএনপির সমাবেশের কারণে নয়া পল্টনের সামনের সড়কের একপাশ বন্ধ হয়ে যায়। অপর পাশের যান চলাচলও সীমিত হয়ে পড়েছে। 

এদিকে সমাবেশ ঘিরে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। 

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্যরা।

No comments

close