যশোরে ৩০ পিচ স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক - Jashore24.com

শিরোনাম

যশোরে ৩০ পিচ স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

যশোরে ৩০ পিচ স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক
যশোরে ৩০ পিচ স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক 

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩০পিচ স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি।

শনিবার সকালে শার্শার বড় আচড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বড় আচড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ইকবাল হোসেন ও আজিজুর রহমানের ছেলে ওমর ফারুক।

৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে বেনাপোল বড় আচড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় সাড়ে তিন কেজি ওজনের ৩০পিচ স্বর্ণের বার ও দুই পাচারকারীকে আটক করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য দুই কোটি ষোল লক্ষ সাতাশি হাজার ছয়শত টাকা। আসামীদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।

No comments

close