চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ
![]() |
| চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ |
সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে র্যাগিং, সকল প্রকার রাজনৈতিক কর্মকান্ড, সভা-সমাবেশ ও মিছিল-মিটিং সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ।
আজ (সোমবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ে এক সাংবাদ সম্মেলনে রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত কর্নেল মোঃ কাশেম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভার এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে বিশ্ববিদ্যালয় আবার খুলে দেওয়া হবে। এ সময় শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও প্রতিভা বিকাশ এবং ক্যাম্পাসে ছাত্র শিক্ষকের নিরাপত্তার স্বার্থে অছাত্র সুলভ মনোভাব পরিহারের আহ্বান জানান মোঃ কাশেম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আব্দুল হামিদ চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডঃ মোঃ দেলোয়ার হোসাইন, কলা অনুষদের ডিন ড. রিয়াজ মাহমুদসহ অনেকেই।
গত ২৯ জানুয়ারি ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেয় সিন্ডিকেটের জরুরি সভা।


No comments