সিঙ্গাপুরে এক বাংলাদেশী করোনায় আক্রান্ত - Jashore24.com

শিরোনাম

সিঙ্গাপুরে এক বাংলাদেশী করোনায় আক্রান্ত

সিঙ্গাপুরে এক বাংলাদেশী করোনায় আক্রান্ত
সিঙ্গাপুরে এক বাংলাদেশী করোনায় আক্রান্ত 

সিঙ্গাপুরে একজন বাংলাদেশী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম দি স্ট্রেইট টাইমস। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তারা জানিয়েছে, দেশটিতে তিনজন নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন বাংলাদেশের এবং অন্য দুজন সিঙ্গাপুরের নাগরিক। তবে করোনা ভাইরাস আক্রান্ত তিনজনের কারও সম্প্রতি চীন সফরের অভিজ্ঞতা নেই।

ভাইরাস আক্রান্ত ওই বাংলাদেশিকে ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিস বা এনসিআইসিডিতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার বয়স ৩৯ বছর।

দি স্ট্রেইট টাইমস জানিয়েছে, ভাইরাসের লক্ষণ টের পেয়ে ঐ বাংলাদেশি ৩ ফেব্রুয়ারি সাধারণ একটি ক্লিনিকে যান। ৫ ফেব্রুয়ারি তিনি চিকিৎসকের পরামর্শ নিতে যান চেঙ্গি জেনারেল হাসপাতালে। ৮ ফেব্রুয়ারি নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে করোনা ভাইরাসে তাঁর আক্রান্তের বিষয়টি চিকিৎসকেরা নিশ্চিত করেন। পরে তাকে এনসিআইসিডিতে পাঠানো হয়।

No comments

close