সিটি নির্বাচন বাতিল চেয়ে এবার ইশরাকের মামলা - Jashore24.com

শিরোনাম

সিটি নির্বাচন বাতিল চেয়ে এবার ইশরাকের মামলা

সিটি নির্বাচন বাতিল চেয়ে এবার ইশরাকের মামলা
সিটি নির্বাচন বাতিল চেয়ে এবার ইশরাকের মামলা

ভোট জালিয়াতি ও অনিয়মের অভিযোগে ঢাকা দক্ষিন সিটি করপোরেশন নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছেন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

আজ (মঙ্গলবার) সকালে নির্বাচনী ট্রাইব্যুনালে’ বিচারক উৎপল ভট্টাচর্যের আদালত এ মামলা করেন ইশরাক। এতে দক্ষিণ সিটি (ডিএসসিসি) নির্বাচনে কারচুপির অভিযোগের প্রেক্ষিতে ফলাফল বাতিলে ও পুনঃনির্বাচনের আবেদন করা হয়েছে।

চলতি বছরের ০১ ফেব্রুয়ারি ঢাকায় দুই সিটি নির্বাচনের পর ০২ ফেব্রুয়ারি ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ‘নির্বাচনী ট্রাইব্যুনালে সংক্ষুব্ধ প্রার্থী বা তার মনোনীত ব্যক্তি করতে পারেন।

ইশরাকের মামলায় বিবাদী করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটানিং কর্মকর্তা মোা: আবুল কাসেম ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ আট জনকে।

এর আগে গতকাল (০২ মার্চ) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে অনিয়ম ও দুর্নীতের অভিযোগ  এনে ওই নির্বাচন বাতিল চেয়ে এরং পুনঃনির্বাচন দাবি করে মামলা করেছেন নির্বাচন অংশ নেওয়া বিএপির মেয়র  প্রার্থী তাবিথ আউয়াল।

গত ১ ফেব্রুয়ারী ঢাকার দুই ‍সিটি করপোরেশনে মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন হয়। এতে ক্ষমতাসীন দলের দুই  প্রার্থীর মেয়র পদে বিজয়ী হন। ঢাকা উত্তর সিটিতে (ডিএনসিসি) মেয়র পদে বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। একই পদে ঢাকা দক্ষিণে (ডিএসসিসি) বিজয়ী হন একই দলের  প্রর্থী শেখ ফজলে নূর তাপস।


No comments

close