যশোরের শার্শা থেকে ভুয়া ডিবি আটক - Jashore24.com

শিরোনাম

যশোরের শার্শা থেকে ভুয়া ডিবি আটক

যশোরের শার্শা থেকে ভুয়া ডিবি আটক
যশোরের শার্শা থেকে ভুয়া ডিবি আটক

যশোরের শার্শা থেকে তুহিন (৪০) নামে এক ভুয়া ডিবি আটক করেছে বিজিবি।
সোমবার (২ মার্চ) দুপুরে শার্শার কাশিপুর থেকে তাকে গ্রামবসীরর অভিযোগের ভিত্তিতে আটক করা হয়।

আটক তুহিন যশোরের চৌগাছা থানার বিশ্বাস পাড়া এলাকার আনিছুর রহমানের ছেলে।
৮৯ বিজিবি শালকোনা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবুল জানান, এলাকাবাসী অভিযোগ করে তুহিন নামে এক ব্যক্তি এলাকায় নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদা দাবি করছে।

গ্রামবসির অভিযোগ বিজিবি সেখানে গিয়ে তাকে ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করলে সে ভুয়া প্রমাণিত হয়। তখন তাকে আটক করে শার্শা থানায় সোপর্দ করা হয়।
এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ডিউটি অফিসার এএসআই রবিউল ইসলাম।

No comments

close