আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
![]() |
| আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল |
দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতির মেয়াদ শেষ হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এসব প্রতিষ্ঠান।
বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি সংকটের কারণে চলতি বছর কয়েক দফায় দোকানপাট বন্ধের সময় পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ ৫ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। আজ থেকে বন্ধের সময় দুই ঘণ্টা কমছে।


No comments