যশোর জেনারেল হাসপাতালে রোগীদের জন্য ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী প্রদান - Jashore24.com

শিরোনাম

যশোর জেনারেল হাসপাতালে রোগীদের জন্য ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী প্রদান


যশোর জেনারেল হাসপাতালে রোগীদের জন্য ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী প্রদান

 যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের জন্য ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা সার্কিট হাউসে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনের হাতে এসব সামগ্রী তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় রোগীরা যেন বিনামূল্যে এসব সামগ্রী পান, সে বিষয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

হিউম্যান অ্যাপিল ইউএসএর সহযোগিতায় দেওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ইনজেকশন, গ্লাভস, ক্যানোলা, বয়স্কদের ডায়াপার ও অস্ত্রোপচারে ব্যবহৃত সরঞ্জাম।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২৫০ শয্যার হাসপাতালটিতে প্রতিদিন প্রায় ৫০০ শয্যার সমপরিমাণ রোগীকে সেবা দিতে হয়। ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকটের মধ্যে নতুন এই সহায়তা রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

No comments

close