যশোরে দুর্ঘটনায় তিন শ্রমিক আহত
![]() |
| যশোরে দুর্ঘটনায় তিন শ্রমিক আহত |
যশোর শহরে সিটি কলেজ এলাকায় সপ্তমতলা ভবনের পাইলিং কাজ করার সময় তিন শ্রমিক আহত হয়েছে।
এদের মধ্যে হাফিজুর রহমানকে (২৫) যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মণিরামপুর উপজেলার স্বরসকাঠি গ্রামের নিছার আলীর ছেলে। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন সাইফুল ইসলাম (৩৫) এবং রেজাউল ইসলাম (২৮)।
বৃহস্পতিবার বিকালে শহরের সিটি কলেজের পিছনে ডাক্তার শেখ রুহুল আমিনের জমিতে এ ঘটনা ঘটে।
আহতরা জানান, বৃহস্পতিবার বিকালে জমিতে পাইলিং দেওয়ার জন্যে বড় পাইপ মেশিনে স্থাপন করার জন্য খাড়া করছিলেন কয়েক জন শ্রমিক। এ সময় অসাবধানতার কারনে পাইপটি পড়ে যায়। এতে হাফিজুরের পায়ের উপরে পাইপটি পড়ে গিয়ে ভেঙ্গে যায়। অপর দুইজন পাইপের বাড়ি লেগে আহত হন। পরে অন্যান্য শ্রমিক এবং ঠিকাদার আব্দুল মালেক আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহম্মেদ তারেক সামস্ জানান, আহতদের মধ্যে হাফিজুরের বাম পা ভেঙ্গে গিয়েছে। ফলে তাকে ভর্তি করা হয়েছে। বাকি দুই জন সামন্য আঘাত প্রাপ্ত হয়েছেন বলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


No comments