অস্ট্রেলিয়ায় স্মরণকালের সবচেয়ে বেশি বৃষ্টি - Jashore24.com

শিরোনাম

অস্ট্রেলিয়ায় স্মরণকালের সবচেয়ে বেশি বৃষ্টি

অস্ট্রেলিয়ায় স্মরণকালের সবচেয়ে বেশি বৃষ্টি
অস্ট্রেলিয়ায় স্মরণকালের সবচেয়ে বেশি বৃষ্টি 

প্রাকৃতিক বিপর্যয় যেন কাটছেইনা অস্ট্রেলিয়ায়। দাবানলের রেশ না কাটতেই ভয়াবহ বন্যা দেখা দিয়েছে দেশটির বেশকিছু জায়গায়।

রোববার (০৯ ফেব্রুয়ারি) রাজধানী সিডনিতে রেকর্ড ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে।

স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন ৩৯১ দশমিক ছয় মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। অতিবৃষ্টিতে অঞ্চলটির এক লাখ বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়া গেল তিন দিন ধরে বিরামহীন বৃষ্টি চলছে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের সিডনি এবং নিউ সাউথ ওয়েলসের বিভিন্ন এলাকায়।

এর আগে, শনিবার বিকেলে একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ে দেশটির পশ্চিম উপকূলে। যদিও এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, একই দিন পশ্চিম অস্ট্রেলিয়ায় ১২টিরও বেশি দাবানলের খবর মিলেছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার বুরো অব মেটিরিয়োলজি।

No comments

close