করোনায় ইউরোপের ওপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা - Jashore24.com

শিরোনাম

করোনায় ইউরোপের ওপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা

করোনায় ইউরোপের ওপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা
করোনায় ইউরোপের ওপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা 

বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাস মহামারী আকার ছড়িয়ে পড়েছে। ভাইরাসটি রোধ করার প্রচেষ্টায় ইউরোপের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বুধবার (১১ মার্চ) টেলিভিশনে এক ভাষণে তিনি জানান, 'শুক্রবার মধ্যরাত থেকে পরবর্তী ৩০ দিন ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে সব ধরনের ভ্রমণ স্থগিত থাকবে। তবে 'কঠোর কিন্তু প্রয়োজনীয়' এই নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের ওপর আরোপ করা হবে না বলে জানিয়েছেন তিনি। এছাড়া বিপুল পরিমাণ বাণিজ্য ও পণ্যসম্ভারের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা বিদ্যমান হবে বলে জানিয়েছেন।' 

এদিকে বিশ্বের অন্তত ১১৪টি দেশে ছড়িয়ে পড়েছে প্রানঘাতী এই ভাইরাস। চীনের বাইরে ভাইরাসটি ১৩ গুণ দ্রুত ছড়াচ্ছে বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

ইতালীতে একদিনে সর্বোচ্চ ১৯৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৭ জনে। আর আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। 

বিশ্বব্যাপী ১ লাখেরও বেশি মানুষকে আক্রান্ত এবং ৪ হাজারের বেশি মানুষের মৃত্যুর কারণ হওয়ায় এই ভাইরাসজনিত রোগ কভিড-১৯ কে এখন মহামারী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 

যুক্তরাষ্ট্রের প্রায় ৪৩টি অঙ্গরাজ্য ও রাজধানী ওয়াশিংটন ডিসিতেও ছড়িয়েছে, আক্রান্ত হয়েছে ১২০০ জনেরও বেশি আর মারা গেছে ৩৮ জন। 

এছাড়া আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের ভ্রমণ ভিসা বন্ধ ঘোষণা করেছে ভারত।

No comments

close