পদ্মা সেতু নির্মাণ বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে : প্রধানমন্ত্রী - Jashore24.com

শিরোনাম

পদ্মা সেতু নির্মাণ বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
পদ্মা সেতু নির্মাণ বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বেশি প্রয়োজন সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে দেশের মানুষ অর্থনৈতিকভাবে উন্নত হবে। এজন্য দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বেশি গুরুত্ব দিয়েছে সরকার।

আজ (বৃহস্পতিবার) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-খুলনা মহাসড়কের যাত্রাবাড়ি-মাওয়া এবং পাঁচ্চর-ভাংগা এক্সপ্রেসওয়ে, তৃতীয় কর্নফুলী সেতু নির্মাণ প্রকল্পের ৬ লেন এ্যাপ্রোচ সড়কসহ ২৫টি সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণ সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। প্রধানমন্ত্রী বলেন, 'আপনারা জানেন, সেতু নির্মাণ শুরু হতে না হতেই ওয়ার্ল্ড ব্যাংক আমাদের ওপর দুর্নীতির দোষারোপ করেছিল। আমি তাদের চ্যালেঞ্জ দিয়েছিলাম-দুর্নীতি হয় নাই। কানাডার কোর্টে তা প্রমাণিত হয়। এটা আমাদের জন্য অনেক বড় সম্মানের। এ ধরনের একটা অভিযোগ দিয়ে আমাদের চরমভাবে অসম্মান করা হয়েছিল। তাই এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। নিজেদের অর্থায়নে সেতুর কাজ শুরু করি। পদ্মা সেতু ছিল আমাদের আত্মসম্মানের ব্যাপার। আমরা যে নিজেরা করতে পারি, এই একটা সিদ্ধান্তে সারা বিশ্বে বাংলাদেশের মানুষের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে।'

প্রধানমন্ত্রী বলেন, দেশের দক্ষিণাঞ্চলের মানুষগুলো এতদিন অবহেলার মধ্যে ছিল। ঢাকা থেকে গোপালগঞ্জ যেতে ২৪ ঘণ্টা সময় লাগত। এছাড়া বরিশালসহ দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা তেমন উন্নয়ন ছিল না। আজ সে যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন সাধিত হয়েছে, এসব এলাকায় এখন দ্রুত উন্নয়ন হবে। কিছুদিনের মধ্যেই এই এক্সপ্রেসওয়ে দিয়ে টুঙ্গিপাড়া যাওয়ার আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, আপনারা জানেন, এই পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল। আমি সেটা নিয়ে চ্যালেঞ্জ করেছিলাম। কানাডার কোর্টে প্রমাণ হয়, সেখানে কোনো দুর্নীতি হয়নি।

তিনি বলেন, আমরা ক্ষমতায় আসার পর দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছি। ঢাকা থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যাতে নিরবিচ্ছন্নভাবে মানুষ চলাচল করতে পারে, সেজন্য সড়ক, সেতু, কালভাট, আন্ডারপাস, ওভারপাস নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। এ ধরনের যোগাযোগ ব্যবস্থার ফলে সংশ্লিষ্ট এলাকার মানুষ উপকৃত হচ্ছে। আমরা যোগাযোগ ব্যবস্থার আধুনিক ও বৈপ্লবিক পরিবর্তন করতে চাই। সারাদেশ এখন সড়ক নেটওয়ার্কের আওতায় এসেছে।

এ সময় তিনি আরো বলেন, যেখানে কাজ জটিল হয়, সেখানে সেনাবাহিনী দক্ষতার সাথে কাজে সফল হয়।

No comments

close