এক মাসের জন্য ভারতীয় ভিসা বন্ধ - Jashore24.com

শিরোনাম

এক মাসের জন্য ভারতীয় ভিসা বন্ধ

এক মাসের জন্য ভারতীয় ভিসা বন্ধ
এক মাসের জন্য ভারতীয় ভিসা বন্ধ 

করোনা ভাইরাস বা কোভিড-১৯ দ্রুত ছড়িয়ে পড়ায় সব ধরনের পর্যটন ভিসা বাতিল ঘোষণা করেছে ভারত সরকার। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

এদিকে বুধবার (১১ মার্চ) রাতে ভিসা বন্ধের সিদ্ধান্তের কথা জানায় ভারত। এর আগে করোনা ভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের ভিসা বন্ধ থাকবে। তবে কূটনৈতিক, সরকারি, রাষ্ট্রসংঘ, আন্তর্জাতিক সংগঠন, চাকরি এবং প্রোজেক্ট ভিসা এই নিষেধাজ্ঞার বাইরে। আগামী ১৩ মার্চ (শুক্রবার) আন্তর্জাতিক সময় দুপুর ১২টা এই নির্দেশিকা কার্যকর হবে।

এর আগে যেসব দেশে করোনা ভাইরাস ছড়িয়েছে সেখানকার নাগরিকদের জন্য ভিসা বাতিল করে ভারত। ভারতে এই পর্যন্ত ৬৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন ইতালি ফেরত ভারতীয় নাগরিক।

No comments

close